শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সংকট নিরসনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দোলনের কর্মসূচিতে পুলিশি হামলা, আহত শিক্ষার্থী সিদ্দিকুরের চিকিৎসার ভার রাষ্ট্রীয়ভাবে বহন, আন্দোলনরত শিক্ষার্থীদের নামে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও অধিভুক্ত কলেজগুলোর চলমান সংকট নিরসনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা৷

শনিবার (২২ জুলাই) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ আল্টিমেটাম দেন৷ ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন৷ কর্মসূচি ঘোষণা করেন সরকারি তিতুমীর কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ৷

তিনি বলেন, ‘অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলা সভ্যতা ও শিক্ষাব্যবস্থার ওপর হামলা৷ আগামী তিন দিন অধিভুক্ত কলেজগুলোতে টানা বিক্ষোভ কর্মসূচি চলবে৷ এর মধ্যে দাবি না মানা হলে আগামী ২৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা৷ ওই দিন আরও কঠোর কর্মসূচি ষোষণা করা হবে৷'

বিভিন্ন কলেজের প্রতিনিধিরা বলেন,'আমরা রাজপথে থাকতে চাই না৷ আমরা ছাত্র৷ আমাদের থাকার কথা পড়ার টেবিলে, ক্যাম্পাসে৷ আমাদের দাবি না মানা হলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে৷'

তারা বলেন, ‘পুলিশের ওপর আমরা ইট-পাটকেল ছুড়েছি বলে অভিযোগ করা হচ্ছে৷ আমরা বলব,আপনারা সেদিনের মিডিয়া ও সিসিটিভি ফুটেজ চেক করুন৷ এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন৷

গুরুতর আহত সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের প্রসঙ্গ টেনে তারা বলেন, ‘সিদ্দিকুর দরিদ্র ঘরের সন্তান৷ তার বাবা নেই৷ পুলিশের হামলায় তার চোখের আলো নিভতে চলেছে৷ তার চিকিৎসার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, প্রয়োজনে ভালো চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে৷ তার জন্য চাকরির ব্যবস্থা করতে হবে৷ সিদ্দিকুরের চোখের আলো ফিরিয়ে দাও, হে রাষ্ট্র৷'

আজকের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের অজ্ঞাতনামা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশে৷ এ সময় চোখে কালো কাপড় বেঁধে আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা৷

ঢাকা কলেজের শিক্ষার্থী শাহিন হোসেন বলেন,'শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার দুই দিন পেরিয়ে গেলেও ঢাবি কর্তৃপক্ষ এমনকি