মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বহিরাগতদের পদায়নে অস্থির জমিয়ত : মুফতী ওয়াক্কাস স্বপদে বহাল আছেন বললেন শাহীনূর পাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। অস্থিরতার ফলে আবারও সামনে এসেছে দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ও নির্বাহী সভাপতি মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের বিভক্তি। এতে দলের অখণ্ডতাও হুমকির মুখে পড়তে পারে বলে আশংকা করছেন সাধারণ নেতা-কর্মীদের অনেকে।

জমিয়তের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ অস্থিরতার মূলে রয়েছে দলে বহিরাগতদের পদায়ন। অনুসন্ধানে জানা যায়, ২০১৪ সালের এপ্রিলে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুর রব ইউসুফী ও মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা জুনায়েদ আল হাবীবসহ একদল নবীন ও প্রবীণ ইসলামি রাজনৈতিক নেতা জমিয়তে যোগদান করেন এবং তাদের বিভিন্ন পদে পদায়ন করা হয়। সে সময় জেলে ছিলেন তৎকালীন মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াক্কাস। তার অনুপস্থিতিতে এ পদায়নে ক্ষুব্ধ হন তিনি।

মুফতী ওয়াক্কাস জেল থেকে বের হয়ে প্রস্তাব দেন পরবর্তী কাউন্সিলের পূর্ব পর্যন্ত তাদেরকে সাংগঠনিক পদ প্রদান না করে অনারারি (সম্মানসূচক) পদ দেয়া হোক। কিন্তু তাতে রাজি হননি আল্লামা নূর হোসাইন কাসেমী। এভাবেই জমিয়তে মুফতী ওয়াক্কাস ও আল্লামা হোসাইন কাসেমী দ্বন্ধের সূচনা হয়। তাতে ইন্ধন যোগায় উভয় পক্ষের কিছু উৎসাহী নেতা। সুযোগ সন্ধানী এসব নেতারা ক্রমন্বয়ে দলের শীর্ষ দুই নেতাকে মুখোমুখি দাঁড় করায়। ফলে তাদের মধ্যেও বাড়তে থাকে তিক্ততা।

তাবলিগের ব্যাপারে চার সিদ্ধান্ত; শীর্ষ আলেমদের বৈঠক

এ তিক্ততার মধ্যেই ৭ নভেম্বর ২০১৫ সালে অনুষ্ঠিত হয় জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল। কাউন্সিল সামনে রেখে উভয় পক্ষ নিজ নিজ বেল্টের লোকদের পদায়নে তৎপর হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত আল্লামা নূর হোসাইন কাসেমীর অনুসারীগণ কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিতে সক্ষম হয়। কাঙ্ক্ষিত হারে পদ না পেয়ে ক্ষুব্ধ হয় মুফতী ওয়াক্কাস অনুসারী নেতারা। তারা নবাগতদের পদায়ন এবং দলের পুরাতন নেতা-কর্মীদের (মুফতী ওয়াক্কাস অনুসারী) বঞ্চিত হওয়ার অভিযোগ আনেন। দাবি করেন, পূর্বের কেন্দ্রীয় কমিটি থেকে ২২ জন (মুফতী ওয়াক্কাস অনুসারী) কে ২৮ জন নবাà