মাহ্দী হাসানাত খান
স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ঠিক তো সব ঠিক। শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। সুস্থ দেহ এবং সুস্থ মন- সুস্থ মানসিকতার শিল্প বহন করে। শরীর সুস্থ রাখার জন্য আমরা কতো কিছুই না করি। শরীরকে সুস্থ এবং মনকে নির্মল রাখার জন্য নিয়মিত শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করার গুরুত্ব অপরিসীম।
একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে ইসলামেও শরীর চর্চার ওপর জোর দেয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে নিয়মিত শরীর চর্চা করতেন। তিনি নির্দোষ খেলাধুলা, ঘোড়দৌঁড়, কুস্তি ও তীর নিক্ষেপ চর্চার জন্য অন্যদেরকে উপদেশ দিতেন।তিনি বলেছেন, "পিতার ওপর সন্তানের অধিকার হলো হলো, পিতা সন্তানকে লেখাপড়া, সাঁতার ও তীর-চালনা শেখাবে। (সহীহ্ মুসলিম, কিতাবুল ক্বাদর)" ইবাদতের স্বার্থে হলেও প্রতিটি মুসলিমের জন্য শরীর চর্চা করা অবশ্য কর্তব্য। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে। [বুখারি, হাদিস নং -১৮৬৭]"
শরীর চর্চার উপকারিতা : আমরা বলি শরীর চর্চা করা উপকারী। কিন্তু কতটুকু উপকারী, তা আমরা অনেকেই জানি না। শরীর চর্চার উপকারিতা বর্ণনা করে শেষ করার মতো নয়। তারপরও বিশেষ কিছু উপকারিতা আলোচনা না করলেই নয়! জীবন সুস্থ রাখার জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই। চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন, শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সবারই শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করা দরকার।
★ শরীর চর্চার ফলে একজন বৃদ্ধকেও তরুণ দেখায়।
★ নিয়মিত শরীর চর্চা মনকে চাঙা করে। শরীরচর্চা করলে মস্তিষ্ক থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নির্গত হয়। এসব রাসায়নিক উপাদান চিত্ত প্রফুল্ল করে এবং শারীরিক-অমানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য ও ঔজ্জ্বল্য বাড়ায়।
★ নিয়মিত শরীরচর্চাকারীকে বিষণ্নতা কিংবা হতাশা সহজে গ্রাস করতে পারে না।
★ নিয়মিত শরীর চর্চা "ক্রনিক" রোগ প্রতিরোধ করে। আধুনিকজীবনে শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে গিয়েছে। হাঁটাহাঁটির প্রয়োজন হয় না বললেই চলে। আর আমাদের খাদ্যাভ্যাসও বদলে গিয়েছে। ফলে দিনে দিনে "ক্রনিক" রোগব্যাধি, যেমন—হৃদরাগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, অস্থিক্ষয়, ক্যানসার ইত্যাদি প্রকোপ বহুগুণে বেড়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিক সমিতি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্যমতে, বর্তমানে বিশ্বের ৬০ ভাগ মানুষ পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করেন না এবং উন্নত বিশ্বে এ হার অনেক বেশি। শুধু শারীরিক নিষ্ক্রিয়তাজনিত কারণে প্রতি বছর পৃথিবীতে ১৯ লাখ মানুষ মারা যায়। শারীরিক নিষ্ক্রিয়তাজনিত কারণে ১০-১৬% ডায়াবেটিস হয়ে থাক। ১৮ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে যাদের শারীরিক ফিটনেস বা যোগ্যতা কম অথবা মাঝামাঝি, তাদের শারীরিকভাবে যোগ্যদের তুলনায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৬ গুণ বেশি। কোনো ডায়াবেটিক রোগী যদি দৈনিক ২ ঘণ্টার বেশি সমà