শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

শিয়া মসজিদে বোমা হামলা; নিহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শিয়া মুসলমানদের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩৩ জনের বেশি নিহত হয়েছে। প্রাদেশিক রাজধানী হেরাতে গতকাল শেষ বেলায় ন্যক্কারজনক এ হামলা চালানো হয়।আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে৷তাদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক৷ নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন৷

হেরাত হাসপাতালের প্রধান চিকিৎসক রফিক শিরজয়ই জানিয়েছেন, এদিন বিকেলের হাসপাতালে গুরুতর আহত আবস্থায় প্রায় ৫০ জনের মতো মানুষকে আনা হয়৷ তাদের মধ্যে ২০ জনের আগেই নিহত হয়েছে৷বাকি ৩০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব একটা ভালো নয়৷যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ জন৷ এবং আহতের সংখ্যা  ৬০ জনের ও বেশি৷

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে মসজিদে নমাজ পড়ে বেরচ্ছিলেন বহু মানুষ৷ আচমকা বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ তার কোমরে বিস্ফোরণ বাঁধা ছিল৷ সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আরও এক জঙ্গি এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে৷ তার ছোঁড়া গুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্তা৷ পরে ওই জঙ্গিকে গুলি করে হত্যা করে পুলিশ৷ এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা৷ গত কয়েক মাস ধরে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় শিয়া মুসলমানরা অব্যাহতভাবে অনেক হামলার শিকার হয়েছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ