শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দ্বিতীয় মেয়াদে রুহানির অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমিনি। রাষ্ট্রীয় আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠানে তিনি এ অনুমোদন প্রদান করেন।

গত ১৯ মে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে রুহানির অভিষেক হলো।

অনুমোদন প্রদান অনুষ্ঠানে আয়াতুল্লাহ খমিনি রুহানিকে ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

৫ আগস্ট দেশে ফিরবেন আল্লামা আহমদ শফী

অনুমোদনের মাধ্যমে রুহানি আক্ষরিক অর্থে রুহানিকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করে নিলেন। ঐতিহ্য অনুযায়ী খমিনি রুহানির কপালে চুমু দেন এবং নতুন প্রেসিডেন্ট ধর্মীয় নেতার তরবারিতে চুমু খান।

তিনি রুহানিকে অনুমোদন দিয়ে বলেন, ‘আমি নির্বাচনের ফলাফল নিশ্চিত করে আপনাকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলাম।’

এ সময় তিনি রুহানিকে অর্থনৈতিকভাবে সামর্থ্য অর্জনের উপদেশ প্রদান করেন।

সূত্র : দ্য ইকোনোমিক টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ