শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ওআইসি মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন  আন্তর্জাতিক ইসলামিক সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

সেখানে ওআইসি’র মহাসচিব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা সহ বিভিন্ন ‘এনজিও’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভয়াবহ নির্যাতনের কথা শোনেন। বৈঠক শেষে ওআইসি মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাম্পের ব্লকগুলো ঘুরে দেখেন।

এ সময় সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকি বিল্লাহ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেনসহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন গত  বুধবার ৪দিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। ঢাকায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেছেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’র একাত্মতা প্রকাশের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশপাশের অঞ্চল ঘুরে দেখেছেন।

সূত্র- ট্রিবিউন

আর/এম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ