বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় সন্ত্রাসী জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছে। এ হামলার জন্য তালেবান এবং আইএস উভয় গোষ্ঠীকেই দায়ী করছে দেশটির সরকার।

এই হামলার প্রথম লক্ষ্য ছিল একটি নিরাপত্তা চৌকি। যেটি স্থানীয় পুলিশ দ্বারাই নিয়ন্ত্রিত ছিল। সেখানে হামলার পর জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাশের গ্রামে ঢুকে পরে। এরপর নির্দয়ের মতো মূলত শিয়া মুসলিম গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে। সেই হামলা থেকে রেহাই পায়নি নারী এবং শিশুরাও।

এ ব্যাপারে প্রাদেশিক গভর্নরের মূখপাত্র সংবাদমাধ্যমকে জানান, 'বেসামরিক নাগরিকদের এখানে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। ' তিনি আরো বলেন, এই হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ জন সদস্যকেও হত্যা করা হয় এবং বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে।

হামলায় তালেবান এবং আইএস জঙ্গিগোষ্ঠী একসাথে মিলে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমনকি তাদের মাঝে বিদেশিও থাকতে পারে। আর তারা সকলেই সুন্নী মুসলিম জঙ্গিগোষ্ঠী বলে দাবি করছে আফগান সরকার। অবশ্য তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে।

জঙ্গিদের এমন হামলা মানবতাবিরোধী বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানী। তিনি এক বার্তায় জানান,  "আবারো সন্ত্রাসীরা বেসামরিক নারী ও শিশুদের হত্যা করেছে। তাদের এই বর্বর আইন মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং এটি একটি যুদ্ধাপরাধ। " সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের হামলা বেড়ে গেছে। জাতিসংঘের হিসেবে এ বছরে এখন পর্যন্ত এ ধরনের হামলায় ১৬৬২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ