শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কমলগঞ্জ সমাজকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বুধবার সকাল দশটায় কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়ন কমপ্লেক্সে গরীব এন্ড এতীম ফান্ড ট্রাষ্ট ইউকের অর্থায়নে ৩০ জন পঙ্গু /পক্ষাঘাতগ্রস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং কমলগঞ্জ সমাজকল্যাণ ঐক্য পরিষদের ইউকে ও আরব আমীরাতে অবস্থানরত সুধী, সদস্য ও সুহৃদদের পক্ষ থেকে রামচন্দ্রপুর নিবাসী মোঃ তালেব আলী ভাইয়ের কৃত্রিম পা সংযোজনের জন্য নগদ ৫০০০০/- পঞ্চাশ হাজার টাকার অনুদান হস্তান্তর করা হয়।

সমাজকল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান জাকারিয়া তাফাদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং রহিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব ইফতেখার আহমদ বদরুল,

সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব এন্ড ইয়াতীম ফান্ড ট্রাষ্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি মাওলানা শফি উদ্দীন,মাওলানা হুসাইন আহমদ খালেদ, হাফিজ মাওলানা মুজাক্কির হুসাইন, সাংবাদিক এইচ এম আব্দুল বাসিত খান, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ইদ্রিস আহমদ, বেলাল তরফদার, শাওন খান জসিম, রহিমপুর ইউপি সদস্য মাইদুর রহমান কাবিল,জনাব সেলিম আহমদ চৌধুরী, জনাব বুলবুল আহমদ ওয়াতির, বাবু ধনা বাউরি সহ পরিষদের সম্মানিত সদস্য মন্ডলী ও সুধী মন্ডলী।

-এজেড