শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সরকার উদ্যোগ না নিলে ২ হাজার হজযাত্রীর সৌদি যাওয়া হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজযাত্রীদের ভিসা নিয়ে জটিলতা আরও এক ধাপ বাড়লো। এবার আটকে পড়া হজযাত্রীদের মধ্যে দুই হাজার যাত্রীর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। নতুবা তাদের হজযাত্রা কিছুতেই সম্ভব হবে না। এমনই মন্তব্য করেছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন (অব.) মোসাদ্দিক আহমেদ।

বুধবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিমান বাংলাদেশের আর কোনো ফ্লাইট বাতিল না হলেও দুই হাজার হজ যাত্রীকে সৌদি আরব নেয়া সম্ভব না। এ যাত্রীদের পরিবহণের দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি জানান, বিমানের সিইও বলেন, ই-ভিসাসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিমানের ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। এ কারণে ৪ হাজার চারশ' হজ যাত্রী নেয়া সম্ভব হয়নি। আর এতে বিমানের ৪৪ কোটি টাকা রাজস্ব আয় লোকসান হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪শে জুলাই। শেষ ফ্লাইট ২৮শে আগস্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ