বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘প্রধান বিচারপতি বঙ্গবন্ধুকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন।’

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান বিচারপতি রায়ে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করেছেন। এমনকি তিনি বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি।

তিনি বলেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনঃবিবেচনা করার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, জনগণের মনে আঘাত দিয়ে, উপযাজক হয়ে বিচার ব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সে দেশে প্রলংয়কারী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুরের এলজিইআরডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালকুদার প্রমুখ।

মন্ত্রী এসময় মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ