শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

শাহজালাল বিমানবন্দরে আগুন, নেভাতে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জনসংযোগ শাখার কর্মকর্তা তারিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে। এপিবিএনের গোয়েন্দা শাখার একটি সূত্রও বলছে, এয়ার ইন্ডিয়ার কার্যালয় থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের পর পুরো বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সম্মুখের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোড়েও বাড়ানো হয়েছে নিরাপত্তা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে ছুটে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ