বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লাহ তা'য়ালা সারা পৃথিবীতে মানুষের জন্য অগণিত নিদর্শন রেখেছেন: মাওলানা আব্দুল কাদির সালেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল্লাহ রাব্বুল আলামীন সারা পৃথিবীতে মানুষের জন্য অগণিত নিদর্শন রেখেছেন। আমরা যত প্রকৃতির কাছে যাব, যত মানুষের কাছে যাব, যত মানুষের সাথে মিশব, যত জায়গায় ঘুরব ততো আল্লাহ রাব্বুল আলামীনের নিদর্শনগুলো আমাদের সামনে স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামীন সফরের জন্য কুরআনুল কারীমে উৎসাহিত করে বলেছেন যে, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ কর আর আমার নিদর্শনগুলো দেখ।’

গতকাল ১০ আগস্ট, বৃহস্পতিবার লন্ডন মহানগর খেলাফত মজলিস অর্ধশত নবীণ-প্রবীণ সমর্থক ও শুভাকাংখীদের নিয়ে যুক্তরাজ্যের Durdle Door Beach (West) এ শিক্ষা সফর করেছে। লন্ডনস্থ আলহুদা একাডেমি মিলনায়তন থেকে ভোর নয়টায় শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের নেতৃত্বে কাফেলা যাত্রা করে। বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ এসব কথা বলেন।

তিনি সবাইকে লন্ডন মহানগর খেলাফত মজলিসের এ শিক্ষা সফর থেকে আল্লাহর নিদর্শনগুলো দেখা এবং সেখান থেকে উপদেশ এবং নসিহত গ্রহণ করার আহবান জানান।

যাত্রা পথে পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন শিক্ষা সফরের বিশেষ অতিথি যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুফতি হাসান নূরী। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, কৌতুক মঞ্চ, ইসলামী সংগীতানুষ্ঠান প্রভৃতি।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাওলানা মঈনুল ইসলাম, দ্বীতিয় স্থান অধিকার করেন মাওলানা রশিদ আহমদ, তৃতীয় স্থান অধিকার করেন মাওলানা জয়নাল আবেদীন। ফেরার পথে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাওলানা আব্দুল কাদির সালেহ।

বিভিন্ন কর্মসূচীতে বক্তব্য রাখেন লন্ডন মহানগর খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক, মাওলানা আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুফাইস আহমদ বরকতপুরী, ফুজায়েল আহমাদ নাজমুল, দেলওয়ার হুসাইন, মাওলানা আমীরুল ইসলাম, মাওলানা মাহমাদুল হাসান, মাও