শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মোহাম্মদপুরে পারস্পারিক সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর মোহাম্মদপুরে পারস্পারিক সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোফাজ্জল হোসেন (১৭)।

মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় নামাজ পড়তে ডাকা নিয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় আহত মোফাজ্জল হোসেনকে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মোফাজ্জল মোহাম্মদপুরের  ‘কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা’র দশম শ্রেণির ছাত্র। সে চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে।

গত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ছাত্রী নির্যাতনের অভিযোগে মহিলা মাদরাসার দুই শিক্ষিকা গ্রেফতার

মাদরাসার অধ্যক্ষ আবদুল আলিম রিজভী জানান, নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার নবম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্রদের মধ্য ঝগড়া হয়। এর জের গতরাতে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মোফাজ্জল আহত অবস্থায় মাদরাসার শৌচাগারে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘নামাজ পড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ