মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর আবুধাবি, জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে আসে।

নামবেও নামে একটি প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করেছে। তারা বিশ্বের বিভিন্ন শহরের ব্যবহারকারীদের মতামত গ্রহণ করে তথ্যভাণ্ডার গড়ে তুলেছে। তার ভিত্তিতে আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে।

যেসব কারণে আবুধাবি এ স্থান দখল করেছে তার মধ্যে রয়েছে শহরটির অপরাধের নিম্নমাত্রা। ইনডেস্কে গত ছয় মাসের হিসাবে এটি মাত্র ১৩.৫৪ পয়েন্ট পায়। আবুধাবির পরের শহর ছিল সুইজারল্যান্ডের ব্যাসেল। যেসব শহরের অপরাধের স্কোর ২০-এর কম হয় সেগুলোকে ‘খুব কম’ অপরাধের শহর বলা হয়। যেসব শহরের স্কোর ২০ থেকে ৪০-এর মধ্যে থাকে সেগুলোকে ‘কম’ অপরাধপ্রবণ শহর বলা হয়। এছাড়া ৪০ থেকে ৬০ ‘মডারেট’ এবং ৬০ থেকে ৮০ উচ্চ অপরাধপ্রবণ বলা হয়।

 

আবুধাবি সরকার তাদের শহরকে নিরাপদ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বসবাসের স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্ট করছে। আর সে প্রচেষ্ঠার ফলাফল পাওয়া যাচ্ছে এখনই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে।

৮টি মশলা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ