শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

কাতারের হজযাত্রীদের জন্য সৌদি বাদশার বিমান প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাতারের হজযাত্রীদের কথা বিবেচনা করে কাতার সীমান্ত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। এমনকি তাদের আনতে দোহায় সৌদি বাদশাহর বিশেষ বিমানও পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

বাদশাহ সালমানের এ নির্দেশকে উভয় দেশের সম্পর্ক উন্নয়নের প্রাথমিক আভাস হিসেবে দেখছেন অনেকেই।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন সৌদি আরবসহ মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এরপর সৌদি আরব সালওয়া সীমান্ত ক্রসিংটিও বন্ধ করে দেয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দোহা থেকে আসা একজন দূতকে স্বাগত জানানোর পর সীমান্ত খুলে দেয়ার ঘোষণাটি এলো। সংকট শুরু হওয়ার পর দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম যোগাযোগ।

কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের দাবি কেন?

বাদশাহ হজ পালনের জন্য সালওয়া সীমান্ত ক্রসিং দিয়ে কাতারের হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছেন।

এছাড়া ইচ্ছে করলে কাতারের হজযাত্রীরা হজ পালনের জন্য ইলেক্ট্রনিক অনুমোদন ছাড়াই সৌদি আরবে ঢুকতে পারবেন।

এমনকি বাদশাহ কাতারের সকল হজযাত্রীকে তার নিজের খরচে সৌদি আরবে নিয়ে আসার জন্য দোহা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের বিমান পাঠানোরও নির্দেশ দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ