শাহ ইফতেখার তারিকের বড় পরিচয় তিনি একজন আবৃত্তি শিল্পী, দক্ষ উপস্থাপক। ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যখন পেছন থেকে তিনি ভয়েস দিতেন তাকে দেখার জন্য তাকিয়ে থাকত শত শত শ্রোতা। সংস্কৃতি নিয়েই তার পথচলা ও বিস্তৃতি। তবে পেশাগত দিক থেকে তিনি একজন সৃষ্টিশীল গ্রাফিক ডিজাইনার। অসংখ্য বইয়ের প্রচ্ছদ আর দেয়ালে সাঁটানো পোস্টারে অবাক রঙের আলপনা মুগ্ধ করে মানুষকে। শিল্প আর সংস্কৃতি নিয়ে এখনো কাজ করছেন শাহ ইফতেখার তারিক। স্বরশৈলী নামের আবৃত্তি সংগঠনের পরিচালক তিনি। বর্তমানে বহুল পরিচিতি শিল্পীগোষ্ঠী কলরবের পরিচালকও হয়েছেন তিনি। তার সঙ্গে সমসাময়িক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন জামিল আহমদ।
শাহ ইফতেখার তারিকের বাবার নাম শাহ আব্দুল আহাদ। পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রূপশী গ্রাম। তবে তার জন্মস্থান নানাবাড়ী নেত্রকোণা জেলা সদরে। পড়ালেখা খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ এস.এস.সি ও ১৯৯১ সালে এইচ.এস.সি কবি নজরুল ইসলাম সরকারী কলেজ থেকে। এরপর ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতের উপর স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন।
আওয়ার ইসলাম : আবৃত্তি নিয়ে কাজ করছেন কখন থেকে?
শাহ ইফতেখার তারিক : আবৃত্তি হলো আমার একটা শখের জিনিস। ছোটবেলা থেকেই আবৃত্তি ভাল লাগে। তবে আবৃত্তি যে একটা শিল্প এর যে শৈল্পিক কাঠামো আছে তখনও ধারণা ছিলো না। কিন্তু আবৃত্তি করার সময় কাছের মানুষদের হয়তো ভালো লাগত।
আওয়ার ইসলাম : আপনার আবৃত্তির প্রথম অ্যলবাম কোনটা, কবে প্রকাশ হলো?
শাহ ইফতেখার তারিক : আমার পাশে থাকা সেই মানুষজন উৎসাহ দিল, আমি যেন আবৃত্তির একটা অ্যালবাম বের করি। ব্যাপারটা আমার কাছে মন্দ লাগেনি। চিন্তা করলাম দেখি বের করা যায় কিনা। কিন্তু তখনও আমি আবৃত্তির নিয়ম কানুন ভালোভাবে বুঝতাম না। আবৃত্তির যে একটি ব্যকরণ আছে বা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে সেটাও আমার জানা ছিলো না। তবে আবেগ থেকেই আবৃত্তি করতাম। ভাবতে ভাবতে ১৯৯৭ কিংবা ১৯৯৮ সালে প্রথম ‘‘‘দ্রুà