সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১০ ফাল্গুন ১৪৩২ ।। ৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী ঢাকা-১৩ আসনের ফল প্রত্যাখ্যান করে ৬ দফা দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী চান রাজসু জিএস আম্মার সর্বনিম্ন ফিতরা ৯০, সর্বোচ্চ ২৬২০ টাকা: হাটহাজারী মাদরাসা কাস্টমসের অভিযান পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না’  পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে নিবিড়ভাবে তদারকি করা হবে: বিমানমন্ত্রী ঈদুল ফিতরে ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ! জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ

ইমরানের ওপর আবারও দুর্বৃত্তদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও হামলার শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

গতকাল বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। এর এক পর্যায়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আজ ছিল সেই হামলার প্রতিবাদ সমাবেশ।

ইমরান এইচ সরকার মিডিয়াকে বলেন, সমাবেশে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে আমরা বাসার দিকে চলে যেতে থাকি। এক পর্যায়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার পর একদল দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। আমরা দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিই।

তিনি আরও বলেন, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা ইটপাটকেল ছুড়েছে। তবে কেউ আহত হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে মানববন্ধন করার সময় ইমরান এইচ সরকার ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের ওপর পচা ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ওই দিনের ঘটনার বর্ণনায় ইমরান এইচ সরকার আরো বলেন, হামলাকারীরা আমাদের পেটাচ্ছিল আর বারবার বলছিল- এসব তোদের বানোয়াট। তোরাই এসব ফেসবুকে লিখে লিখে বন্যার গল্প বানাইছিস। পরে আমাদের লোকজন ছিল, সাধারণ পথচারীরাও ছিল। সবাই মিলে যখন ধাওয়া করছে চলে গেছে।

শাহবাগে ইমরানের ওপর হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ