বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমি কী ক্ষমারও যোগ্য নই? কাকরাইলের মাওলানা আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : আমি জানি, আমি ভুল করেছি। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আমি আমার ভুল স্বীকার করেছি। বারবার ক্ষমা চেয়েছি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি অবিরাম। তারপরও আমি ক্ষমা পাচ্ছি না। আমি কি ক্ষমার অযোগ্য হয়ে গেছি?

এভাবেই নিজের ভুলের জন্য অনুপাত প্রকাশ করছিলেন কাকরাইলের মাওলানা আবদুল্লাহ মনসুর। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের অফিসে গতকাল এসেছিলেন মাওলানা আবদুল্লাহ। তার একটিই আবেদন আহলে হক উলামায়ে কেরামের কাছে যেনো আমরা তার তওবা ও রুজুনামার বিষয়টি তুলে ধরা হয় এবং তিনি উলামায়ে কেরামের ক্ষমা ও নেকদৃষ্টি লাভ করেন।

নিজেকে আলেম পরিবারের সন্তান দাবি করে মাওলানা আবদুল্লাহ মনসুর বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী  রেখে বলছি, আলেমদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আলেমগণ তাবলিগ জামাত করুন আর নাই করুন- তিনি সম্মান ও শ্রদ্ধার দাবিদার। আমি যদি কোনো দিন আলেমদের অশ্রদ্ধা করে কোনো কথা বলে থাকি তবে তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি। তারা যেনো আমাকে ক্ষমা করে দেন।’

তাবলিগের আমির মাওলানা সাদ-এর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি কেনো বই লিখলেন? উত্তরে বলেন, ‘কাকরাইলের একজন ‍মুরব্বি (আলেম নন) আমাকে এ বই লেখার পরামর্শ দেন। তিনি বলেন, আমির না শুরা পদ্ধতি গ্রহণযোগ্য এ ব্যাপারে কুরআন-সুন্নাহর আলোকে একটি বই লিখুন। আমি তার পরামর্শে এ বই লিখি।’

বই সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমি কসম করে বলছি, এ বই আমি ছাপি নি। আমি পাণ্ডুলিপি তৈরি করে কয়েকজনকে দেখতে দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিলো ছাপানোর পূর্বে তা আলেমদের দিয়ে যাচাই ও পুনর্মূল্যায়ন করানোর কিন্তু তার আগেই কিভাবে যেনো ছড়িয়ে পড়ে। আলেমদের যাচাই করলে বইয়ে ভুলগুলো থাকতো না।’

যা আছে কাকরাইলের মাওলানা আবদুল্লাহ’র তওবানামায়

কাকরাইলের মাওলানা আবদুল্লাহর তওবানামা

প্রশ্ন করেছিলাম, কবে মনে হলো আপনি ভুল করেছেন এবং আপনার ফিরে আসা দরকার? মাওলানা আবদুল্লাহ বললেন, ‘আমাকে যেদিন সতর্ক করা হয়à