মাওলানা মাহমুদ হাসান সিরাজী
প্রিন্সিপাল, জামিয়া ওসমান ইবনে আফফান রা.
গতকাল সন্ধার পর গিয়েছিলাম বাইতুল মোকাররমে।বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আইনুদ্দীন আজাদ রহ. প্রতিষ্ঠিত ইসলামী ভাবধারার জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের একটি চমৎকার ও সৃজনশীল উদ্দোগ চোখে পড়ে। তারা পিকাপভ্যান ভাড়া করে সংগীত পরিবেশনের মাধ্যমে মানুষদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য উঠাচ্ছে। তাদের এ সৃজনশীল কর্ম তৎপরতাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।
বন্যার্তদের সাহায্যের উদ্দেশে কলরব একটি সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করেছে। যার থেকে প্রাপ্ত টাকা দেয়া হবে বন্যার্তদের সেবায়।
হাল আমলে তাদের নিজস্ব মতবিরোধের কারণে কলরব অনেকটা আলোচিত সমালোচিত হলেও সংগঠনের অর্জন কিন্তু অনেক। সাংস্কৃতিক অঙ্গনে তারা অনেক শ্রোতা টানতে পেরেছে। শ্রোতাদের চাহিদা পূরণ করে তাদের মন জয় করা অনেক সংগীত উপহার দিতে পেরেছে। ইদানিং বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের মানববন্ধনসহ নানান কর্মসূচি দিতেও দেখা গেছে।
বিভিন্ন জায়গায় খবর নিয়ে জানতে পারলাম ইসলামি রাজনৈতিক ও অরাজনৈতিক অনেক সংগঠনই অনেক কার্যকরী ও ফলপ্রসু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
আসলে অসহায়দের পাশে দাঁড়ানো ইসলামের নৈতিক অনেক বড় একটি শিক্ষা। ইসলামি শিক্ষায় আলোকিত মানুষগুলো কখনো সে শিক্ষা থেকে পিছপা হয় না। নিজের সবটা দিয়ে তাদের পাশে দাড়াতে চেষ্টা করে। এসব অসহায়- অনাথদের জন্য জাকাত ফিতরার পাশাপাশি সদকায়ে জারিয়ার মত সমাজ সেবামূলক ইবাদতেরও ব্যবস্থা ইসলামে রয়েছে। তাদের জন্য অফেরৎযোগ্য ও নিঃসার্থ অনুদানের ব্যাপারেও ইসলামে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।
তবে এবারের বন্যা পরিস্থিতি অনেকটা ভয়াবহ হওয়ায় অনেকেই সে দিকে মনোদৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। নিজ দেশে এতবড় ভয়াবহ বন্যায় আশ্রিতদের পাশে দাঁড়াতে সবায় এক সাথে ঝাপিয়ে পড়ার চেষ্টা করে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে অনেক ভাল দিক। এটা প্রশংসার দাবীদার একথা অস্বিকার করা যাবে না।
যে যে অবস্থান থেকে যেভাবেই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন সবায়কেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
তবে গতকাল মাগরিবের পরে বাসা থেকে যখন বের হব তখন আমার স্ত্রী জিà¦