বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে কারণে পাকিস্তান ইসলামি রাষ্ট্র হয়ে উঠলো না (২)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ফজলুর রহমান। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি। পাকিস্তানের একজন প্রভাবশালী আলেম রাজনীতিবিদ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণের পরিমার্জিত অনুবাদ তুলে ধরেছেন মাওলানা মাহমুদ হাসান মাসরুর।

গত পর্বের পর
১৮৫৭ সালে বৃটিশরা আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। এই ভার্সিটির কারিকুলাম থেকে কুরআন-সুন্নাহ এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু এমনভাবে বিদায় করা হয়, যাতে আগামী প্রজন্মের মুসলমানরা হয়তো শুধু এতটুকুই জানবে তারা মুসলমান; এর বেশি কিছুই নয়। তখন বৃটিশদের এই দূরভিসন্ধি মোকাবেলায় প্রতিষ্ঠা করা হয় দীনী মাদরাসা। এখন আপনারাই বলুন, ইউরোপ-আমেরিকার যে চিন্তাধারা ও কর্মধারা, তা থেকে দীনী মাদরাসার প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ আছে বলে মনে হয়? কুরআন-সুন্নাহর ইলম বাকি রাখার কোনো সদিচ্ছা তাদের আছে কি? আমাদের বিশ্বাস, দীনী মাদরাসার প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই, তারা বরং এর বিনাশ কামনা করে।

এমতাবস্থায় আপনারা যখন রাষ্ট্রীয় পর্যায় থেকে সেই আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সংস্কার-সমন্বয়ের কথা বলেন, তখন আপনাদেরকে সন্দেহের চোখে দেখা এবং আপনাদের প্রতি অনাস্থা আসা এক স্বাভাবিক ব্যাপার।

সুতরাং আপনারা প্রথম আমাদেরকে আস্থায় নিন যে, আপনারা আমাদের উন্নতির কথা ভাবছেন, কুরআন-সুন্নাহর ইলম হেফাজতের চিন্তা করছেন, এই ইলম থেকে যে আইন ও কানুন উৎসারিত হয়, তা দেশে প্রয়োগ করার অভিপ্রায় লালন করছেন। কিন্ত যদি ব্যাপারটা এরকম হয় যে, ধীরে ধীরে প্রভাব বিস্তারের মাধ্যমে এমন সব ফর্মূলা প্রয়োগ করতে থাকবেন, যাতে এ শিক্ষা ব্যবস্থা একসময় বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমাদের পক্ষে এ সমস্ত শ্রুতিমধুর প্রস্তাব মেনে নেয়া সম্ভব নয়।

এমন প্রস্তাবনা আগেও এসেছে, এখনো আসছে। তখনও উদ্দেশ্য ছিলো এই শিক্ষাব্যবস্থার বিলোপ সাধন, এখনও তাই। সুতরাং সংস্কারের প্রয়োজনীয়তার ব্যাপারে আমাদেরকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। এ প্রয়োজন আমরা নিজেরাই বুঝি। আমরা যখন রাষ্ট্র চালাবো, তখন রাষ্ট্রের সকল সেক্টর পরিচালনা করার জন্য এবং জনগণের সকল চাহিদা মেটানোর জন্য যোগ্য লোক আমাদের মধ্য হতেই সরবরাহ করতে হবে ।

আমার বিশ্বাস, যদি কেউ দীন