শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের পৃথক এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র, গুলি, বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবদুর রহমান ওরফে সুফিয়ান ওরফে রুবেল (২৭), ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু মনা (২৬) ও সৈয়দ রায়হান আহমদ ওরফে নাসির (৩০)।

র‌্যাব-১১ জানায়, গোপন খবরের ভিত্তিতে নারায়ণগঞ্জে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় আবদুর রহমান ও ইমাম হোসেনকে গ্রেফতার করার সময় জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য গুলি ছোড়ার চেষ্টা করে। এসময় আবদুর রহমানের কোমড় থেকে ৬ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারাব এলাকা থেকে নাসিরকে গ্রেফতার করে র‌্যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এ ব্যাপারে তাদের জিজ্ঞাবাদ চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ