শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মালদ্বীপের পার্লামেন্ট ভবনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। দেশটির স্পিকার আবদুল্লাহ মাসিহ মোহাম্মদকে সুরক্ষা দিতে সেনাবাহিনী ঘিরে রেখেছে মালদ্বীপের পার্লামেন্ট। আজ স্পিকারের বিরুদ্ধে সম্ভাব্য অনাস্থা ভোট রোধ করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের অত্যন্ত ঘনিষ্ঠ স্পিকার মাসিহ। সরকার দেশকে গণতান্ত্রিক অগ্রগতির বিপরীতে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। সরকারি অনিয়ম নিয়ে সরকারের জবাবদিহিতার দাবি তোলেন এমপিরা। কিন্তু বার বারই এমন দাবি প্রত্যাখ্যান করেন স্পিকার মসিহ। এ জন্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন এমপিরা।

মালদ্বীপের বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ইমতিয়াজ ফাহমি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি বলেছেন, সাদা পোশাকে পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করে রেখেছে নিরাপত্তা রক্ষাকারীরা। তারা এমপিদের পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না।

একই দলের আরেকজন এমপি ইভা আবদুল্লাহ বলেছেন, এমপিদের পার্লামেন্টে কোনোমতে প্রবেশ করতে দেয়া হয়েছে। কিন্তু তিনি দেখতে পেয়েছেন স্পিকার আবদুল্লাহ মসিহ মোহাম্মদকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে সেনা সদস্যরা।

প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ স্পিকার মসিহ অবশ্য পার্লামেন্ট অধিবেশন শুরু করেছিলেন। তবে এমপিরা অনাস্থা প্রস্তাব তুলে ভোটে দেয়ার আগেই তিনি অধিবেশন দ্রুততার সঙ্গে বন্ধ করে দেন। ইভা আবদুল্লাহ আরো বলেন, এ জন্য অধিবেশন স্থায়ী হয়েছিল মাত্র ৫ মিনিট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ