শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল, শাস্তি কমলো ১১ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়।

রায়ে আদালত নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানাসহ ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রাখেন এবং বাকি ১১ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এর আগে ১৩ আগস্ট এই মামলার রায় হওয়ার কথা থাকলেও সে দিন তা পিছিয়ে নতুন এই দিন নির্ধারণ করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় হওয়া দুটি মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিল শুনানি গত ২৬ জুলাই শেষ হয়। সে দিনই রায়ের জন্য ১৩ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন আদালত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ