শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যিলহজের প্রথম দশক: ফজিলত ও করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শোয়াইব

যিলহজ মাস চারটি সম্মানিত মাসের একটি। ইসলামপূর্ব যুগেও এ চারটি মাসের মর্যাদা ও সম্মান আরবের মুশরিকদের মাঝে বিদ্যমান ছিল। এ মাসগুলোতে যুদ্ধ-বিগ্রহ, মারামারি, হানাহানির মতো কোনো অন্যায়-কর্মে লিপ্ত হওয়া অপরাধ মনে করা হত। বিশেষত এ চারটি মাসের মধ্যে যিলহজ মাসকে বেশি গুরুত্ব দেয়া হত।

যিলহজের আগের একমাস ও পরের একমাসে কোনো ধরণের যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হওয়া অন্যায় মনে করা হত। যাতে হাজীরা দূর-দূরান্ত থেকে নিরাপদে এসে হজ্বের যাবতীয় কাজ সমাধা করে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে।

যিলহজের পুরো মাস গুরুত্বপূর্ণ হলেও প্রথম দশ দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এর রয়েছে আলাদা বৈশিষ্ট ও মর্যাদা। কুরআনে কারিমের সুরায়ে ফজরের শুরুতে আল্লাহ তায়ালা এই দশ রাতের কসম খেয়ে বলেন, কসম ফজরের এবং দশ রাতের’। এর দ্বারা যিলহজের প্রথম দশকের মর্যাদা ও গুরুত্ব প্রমাণিত হয়।

হাদিস শরিফে আছে, রাসুল সা. ইরশাদ করেন, ‘আল্লাহতায়ালার কাছে কোনো দিনের আমলই এই দিনগুলোর নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহতায়ালার রাস্তায় জিহাদও নয়? উত্তরে বললেন, না আল্লাহতায়ালার রাস্তায় জিহাদও নয়। তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে আল্লাহতায়ালার রাস্তায় জিহাদে যান এবং সে কোনো কিছু নিয়ে ফিরে না আসেন।’ (সহিহ বুখারি ১/১৩২, সহিহ ইবনে হিব্বান, হাদিস নং ৩৮৫৩)

এই দশ দিনের মধ্যে শেষের দুই দিন আরো বেশি গুরুত্বপূর্ণ। যাকে হাদিসের পরিভাষায় ‘ইয়াওমে আরাফা’ ও ‘ইয়াওমে নাহর’ বলা হয়। (মুসনাদে আহমাদ, হাদিস নং ১৯০৭৫)

এ ছাড়াও দুটি ইবাদত এ মাসের প্রথম দশককে আরো বৈশিষ্টমণ্ডিত করে তোলে। যে দুটো ইবাদত যিলহজের মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা সম্ভব নয়। এমন কি রমজানে নয়। একটি হলো হজ, অপরটি হলো কুরবানি।

এই মাসে আমাদের কিছু করণীয়

প্রথমত যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদের জন্য উচিত অযথা ওজর-আপত্তি দেখিয়ে বিলম্ব না করে তাড়াতাড়ি হজ আদায় করে ফেলা। আমাদের সমাজে বিত্তবান আছেন, যাদের ওপর হজ ফরজ হওয়া সত্ত্বেও অহেতুক তা আদায়ে বিলম্ব করে থাকেন। মুসলমান হিসেবে কোনো পুণ্যময় কাজে অবহেলা বা বিলম্ব করা আমাদের জন্য উচিত নয়।

দ্বিতীয়ত কুরবানি আদায় করা। যাদের ওপর কুরবানি ওয়াজিব, তারা তো অবশ্যই কুরবানি আদায় করবেন। এমনকি যাদের ওপর কুরবানি ওয়া