বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বন্যার্তদের পাশে দাঁড়ালে সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বাড়বে আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোহাম্মদ আলী। একজন আলেম ও সমাজসেবক। জাতির দুযোগ ও দুর্দিনে তিনি হাজির হন অসহায় মানুষের পাশে।চেষ্টা করেন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার। মানুষ ও মানবতার সেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন ‘খেদমতে খলক ফাউন্ডেশন’ নামে একটি সেবা সংস্থা। এবারের বন্যায়ও রয়েছে তার কিছু প্রস্তুতি ও উদ্যোগ।

এবারের উদ্যোগ ও আলেমদের সেবামূলক কাযক্রমে অংশগ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে কথা বলেন আওয়ার ইসলাম টোয়েন্টি ফর ডটকমের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : সারা দেশে ভয়াবহ বন্যা চলছে। দেশের এমন ক্রান্তিকালে আলেমদের করণীয় কী?

মুফতি মোহাম্মদ আলী : যখন দেশে কোনো দুযোগ হয় তখন সব মানুষের নৈতিক দায়িত্ব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। এখানে আলেম ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা নৈতিক ও মানবিক দায়িত্ব মানুষ হিসেবে।

তবে হ্যা, আলেমগণ যেহেতু নবীর উত্তরসূরী, মুসলিম সমাজের নেতা। তাই তাদের দায়িত্ব অন্যদের তুলনায় একটু বেশিই কোনো সন্দেহ নেই।

আওয়ার ইসলাম : আপনার কি মনে হচ্ছে তারা সে দায়িত্ব পালন করছেন?

মুফতি মোহাম্মদ আলী : পালন করছেন সে দাবি আমি করবো না। তবে এটাও তো ঠিক অন্যান্য সময়ের তুলনায় এবার আলেমগণ অনেক বেশি তৎপর। এবার অনেকেই ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগে দুর্গত মানুষকে সাহায্য করছে।

আওয়ার ইসলাম : হ্যা, এবার আলেমদের উদ্যোগ ও তৎপরতা অন্যবারের তুলনায় বেশি। তাদের এই তৎপরতাকে কিভাবে মূল্যায়ন করেন?

মুফতি মোহাম্মদ আলী : যে কোনো ভালো কাজই অভিনন্দনযোগ্য। আর যখন তা নিজের স্বগোত্রীয় কেউ করেন তখন তা আনন্দেরও বটে। আমি আলেমদের এই সচেতনাতে অভিনন্দন জানাই।

তবে এটা পযাপ্ত মনে করি না। আমি মনে করি, আলেমদের আরও অনেক বেশি তৎপর হওয়া উচিৎ। কারণ মানবসেবার বড় একটা সুযোগ আমাদের সামনে এসেছে। এ সুযোগ কাজে লাগালে ইসলামের সেবা করারও অনেক সুযোগ হবে।

এছাড়াও ইসলাম বিদ্বেষী একটি শ্রেণি বিদেশ থেকে শত শত কোটি টাকা এনে মানুষের মধ্যে বিতরণ করছে এবং তাদেরকে ইসলাম বিমুখ করার চেষ্টা করছে। আলেমগণ মানব সেবায় উদ্যোগী হলে তাদের অপতৎপরতা কমবে এবং মুসলমানের ঈমান রক্ষা পাবে।

আওয়ার ইসলাম : আলেমদের সেবামূলক তৎপরà