শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অবমুক্ত হলো নতুন নাশিদ ‘মুহাম্মাদ খাতামুন নাবী সা.’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল অাহমদ : বাংলাদেশে ইসলামি সংগীতাঙ্গনের পরিচিত মুখ, সঙ্গীতের ক্ষেত্রে কিশোরদের আইডল, জনপ্রিয় শিল্পী সাকিব আশরাফ এবং মাহদী আল-মাহমুদ। সম্প্রতি অবমুক্ত হয়েছে তাদের নতুন নাশিদ ‘মুহাম্মাদ খাতামুন নাবী সা.’।

নাশিদটি ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পর শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। যা ছিলো অকল্পনীয়।

গানটির কথা লিখছেন শিল্পী মাহদী আল মাহমুদ। খুব যত্ন করে গানের সুর কারুকার্য করেছেন, বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী আহমদ আবদুল্লাহ। সাউন্ড ডিজাইনে কাজ করেছেন রাজধানীর হলিটিউন স্টুডিওর আবু রায়হান ও জয়নাল আবেদীন একাত্ত। ভিডিওগ্রাফীতে ছিলেন তরুণ নির্মাতা প্রভাত পাল।

সাকিব আশরাফের নতুন নাশিদ ‘সুবহানাল্লাহ’

নাশিদটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম কাতিব মিডিয়ার চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক। গানটির প্রযোজনা ও পরিবেশনায় ছিলো কাতিব মিডিয়া।

গানটি কাতিব মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপলোডের পর ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক ও সোস্যাল মিডিয়ায়ও জনপ্রিয় হয়ে উঠছে।