মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুফতী মুবারকুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী : দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল, ৬০ এর অধিক গ্রন্হ প্রণেতা, পীরে কামেল আল্লামা মুফতী মুবারকুল্লাহ সোমবার সকাল ১০-৩০ এর দিকে ব্রেন স্টোক করেন।

প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে মাদরাসা কতৃপক্ষ হযরকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ডা. এবং হুজুরের ছেলে মাহবুবুর রহমান আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি ব্রেণ স্টেকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

বর্তমানে তিনি নিজবাড়ি শরীফপুরে চিকিৎসাধিন আছেন। ডা. আপাততো তাকে কোনো রকমের কথা না বলার জন্য পরামর্শ দিয়েছেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

মুফতী মুবারকুল্লাহ এর হঠাৎ অসুস্থার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দু’আর আহবান করেছেন জামিয়া ইউনুসিয়া মাদরাসার সকল শিক্ষক, ছাত্র ও হযরতের পরিবার এবং খলিফাগণ। একই সাথে হযরতের সাথে আপাততো দেখা সাক্ষাৎ না করা এবং ফোন না করার জন্যও অনুরোধ জানিয়েছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ