মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্যার্তদের ত্রাণ বিতরণ করলেন বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ করে। বৃহস্পতি (৩১ই আগষ্ট) সিরাজগঞ্জের বেলকুচি থানার চর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন নামের সামাজিক সংগঠন।

বন্যাদুর্গত অসহায় পরিবারের হাতে তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, মরিচ ও খাবার তুলে দেন বন্ধনের চেয়ারম্যান মুফতী শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি মুহিবুল্লাহ,বেলকুচি থানার সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সেক্রেটারি হাফেজ আশরাফ আলী,মু.শহিদ আমিন,শফিকুল ইসলাম,আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার স্বেচ্ছাসেবী দল এর সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ শেষে বন্ধন এর চেয়ারম্যান শেখ মুহাম্মদ নুর-উন-নাবী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক খোঁজখবর এবং তাদের ঘরবাড়ী পরিদর্শন করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ