বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মসজিদে আজান, নামাজ ও জামাত না হলে মহল্লার সবাই দায়ী থাকবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : জামাতের সময় পেরিয়ে এখন বেলা ১.৪৫ মিনিট। মসজিদে বসে আছেন বৃদ্ধ জমির আলীসহ কয়েকজন। অপেক্ষা করছেন একজন ইমামের। কিন্তু নামাজ পড়াতে পাড়েন এমন কেউ আর আসছেন না। তাদেরও অপেক্ষা ফুরোচ্ছে না।

ঈদের পর গ্রামের মসজিদগুলোর সাধারণ চিত্র এটি। যেখানে ঈদের পর নামাজ পড়ানোর মতো লোক থাকে না। ফলে সাধারণ মুসল্লিরা বিপাকে পরে যান। নামাজ পড়ানোর মতো শুদ্ধ কেরাত ও মাসয়ালা জানা লোক না থাকায় এমন লোক নামাজ পড়ান যার পেছনে নামাজ পড়ার উচিৎ নয়। বা যার পেছনে নামাজ পড়তে নিরুৎসাহিত করা হয়েছে।

গ্রামের সাধারণ সমাজ ও মহল্লা কেন্দ্রিক মসজিদগুলোতে একজন ব্যক্তিই পুরো মসজিদের দায়িত্ব পালন করেন। তিনিই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সব দায়িত্ব পালন করেন। ঈদের পর যখন তিনি ছুটিতে যান মসজিদগুলো শূন্য হয়ে যায়। অধিকাংশ সময় এর বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা কোনো কোনো মসজিদে আজান ও নামাজের জামাত পযন্ত হয় না।

মসজিদের এমন অব্যবস্থাপনার কারণ কথা জানতে চেয়েছিলাম বিশিষ্ট আলেম ও গবেষক চট্টগ্রাম ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের কাছে। তিনি বলেন, হ্যা, সমস্যাটি আমরা শৈশব থেকেই দেখে এসেছি। এমনও শুনেছি মসজিদে আজান দেয়ার লোক থাকে না, নামাজ পড়ানোর লোক থাকে না। ইমামের অভাবে মানুষ একা একা নামাজ পড়ে চলে যায়।

‘যেখানে মসজিদে একই ব্যক্তি ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন সেখানেই সাধারণত এ সমস্যাগুলো হয়। বিশেষত গ্রাম সাইডে। এজন্য প্রধানত দায়ী মসজিদের ইমাম। কারণ তার দায়িত্ব ছুটির আগে একজনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া। আর দায়ী মসজিদের ব্যবস্থাপনা কমিটি। তাদেরও দায়িত্ব ছিলো একজন মানুষ ঠিক করে রাখা। যেনো মসজিদের নামাজ ও জামাতের ব্যবস্থাপনায় কোনো সমস্যা না হয়।’

ঢাকার রামপুরা জামিয়া কারীমিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ হেমায়তুল্লাহ মনে করেন এ দায়িত্ব সমাজের সদস্য প্রতিটি মুসলমানের। তিনি বলেন, ‘কোনো মহল্লায় মসজিদ থাকলে তার ব্যবস্থাপনার দায়িত্ব এলাকা প্রতিটি মুসলিমের। আর যদি তারা মসজিদ পরিচালনার জন্য কোনো বিশেষ ব্যক্তি বা কমিটিতে দায়িত্ব প্রধান করেন তাহলে দায়িত্ব তাদের। যদি কোনো মসজিদে আজান না হয়, নামাজ না হয় বা নামাজের জামাত না হয় তবে অবশ্যই এলাকার সাধারণ