শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কোন পথে ইরানের পারমাণবিক চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রহমান আর রাশেদ :  মধ্যপ্রাচ্যের সব যুদ্ধ-দ্বন্দ্বের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের রাজনৈতিক ও সামরিক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে শিয়া ও ইরানের প্রভাব বাড়ায় উদ্বিগ্ন সুন্নি অধ্যুষিত উপসাগরীয় দেশগুলো। ইসরাইল ও সৌদি আরবে ঐতিহ্যগত প্রতিরক্ষা সহযোগী ইরানের সুসম্পর্ককে তারা সন্দেহের চোখেই দেখছে। যে কোনো সমঝোতার বিপক্ষে থাকা সৌদি আরব চেয়েছিল ইরানের ওপর অবরোধ অব্যাহত থাক। ইসরাইল অবশ্য চেয়েছিল উৎকৃষ্ট একটা চুক্তি; যাতে ইরানকে একেবারেই পারমাণবিক শক্তিশূন্য করা সম্ভব হয়
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সমঝোতা চুক্তি ভঙ্গ করলে তার পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের ওপর থেকে সরিয়ে নেয়া অর্থনৈতিক অবরোধ আবার ফিরিয়ে আনার সিদ্ধান্তে ইরান প্রচ-ভাবে ধাক্কা খেয়েছে। আমেরিকার বর্তমান প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও তার অবস্থানে অনড়। তার দাবি প্রেসিডেন্ট ওবামা যেভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেছেন, তা আমেরিকার জন্য ক্ষতিকর। এতে আমেরিকার স্বার্থ নষ্ট হয়েছে। তিনি এ চুক্তিটিকে বাতিল করার কথা বলেছেন। যদিও বিশ্বশান্তি ও স্বস্তির পক্ষে এক যুগান্তকারী এবং ঐতিহাসিক ও অভাবনীয় পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হযেছে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সমঝোতা চুক্তিটিকে। তর্কবিতর্ক-সমালোচনা-পর্যালোচনা যা-ই হোক, এমন একটি চুক্তিতে উপনীত হওয়া অনায়াসসাধ্য ছিল বলা যাবে না। এ চুক্তি ইরানকে স্বস্তি দিয়েছিল এই কারণে যে, তার দীর্ঘ অবরুদ্ধ অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। খুলে গেছে বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের দরজাগুলো। তবে সেজন্য ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে হয়েছে। অবশ্য এ চুক্তির বিপক্ষে যারা অবস্থান করছিলেন ডোনাল ট্রাম্পের কথায় তাদের মাঝে আবার স্বস্তি ফিরে এসেছে।
ইইউ দেশগুলো চাচ্ছে এ চুক্তিটি টিকে থাকুক। কারণ চুক্তিটি সম্পন্ন হওয়ার পর থেকে ইরানের সঙ্গে বড় বড় ব্যবসায়িক চুক্তি করতে পেরেছে তারা। অর্থনৈতিক অবরোধ আরোপের সময় ইইউ দেশগুলো ইরানের বড় বড় কোম্পানির সঙ্গে কোনোরূপ ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে পারেনি। ইরানের বড় বড় কোম্পানি তখন কালো তালিকার অন্তর্ভুক্ত ছিল।
অন্যদিকে এ চুক্তির কারণে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছে আরব দেশগুলো। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো। আরও বিশেষভাবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ সৌদি আরব ও ইসরাইল। তারা মনে করছে, এ চুক্তি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার বন্ধ করার পরিবর্তে বিশ্বে অস্ত্রের প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে। সৌদিদের ভাষ্য, এ চুক্তি ইরানকে আরব দেশগুলোতে সৌদি আরবের শত্রুদের প্রতি সমর্থন বà¦