বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রকমারি ডটকমে বিক্রির শীর্ষে যে ১০ ইসলামি বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মিরাজ রহমান

বই-জ্ঞান অর্জনের বিকল্পহীন বাহন-মাধ্যম। প্রযুক্তির ছোঁয়ায় জীবন ও জগতের নানা বিষয় ও দিক আধুনিক হয়েছে। ডিজিটালাইজেশন হয়েছে নানা বিষয়-বস্তু এবং আয়োজন-উপলক্ষ। জ্ঞান অর্জনের বিকল্পহীন মাধ্যম বইয়ের প্রকাশনায় এবং এর বিভিন্ন উপায়-উপকরণেও আধুনিকতা ছোঁয়া লেগেছে কিন্তু ছাপানো বইয়ের গ্রহণযোগ্যতা ও ভালোবাসায় কোনো কমতি আসেনি। বই ছাপানো চলেছে, চলছে এবং চলবে... এ গতিতে কোনো ঘাটতি বা কমতি আসবে বলে মনে হয় না।

বাংলাদেশের বাংলা প্রকাশনা শিল্পের অন্যতম একটি অংশ জুড়ে রয়েছে ইসলামি বই। বছরের প্রায় ১২ মাসই বিভিন্ন বিষয়ভিত্তিক ইসলামী বই প্রকাশিত হয় এবং পাঠকের নানামুখী চাহিদা মিটাতে সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। দেশব্যাপী বই পৌঁছানোর আদি পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক যুগের আধুনিক ছোয়া।

অনলাইনে বইসহ নানাবিদ পণ্য বিক্রি হচ্ছে এখন। বাংলাদেশে অনলাইনে বই বিক্রি করছে এমন প্লাটফর্মের তালিকাতে অন্যতম 'রকমারি.কম'। খুব অল্প সময়ে অনলাইনে বই বিক্রির একটি জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানটি।

রকমারি.কম থেকে প্রতিদিন প্রায় হাজার খানেক বই বিক্রি হয়। রকমারি.কমের বই বিক্রির এই তথ্যর অঙ্ক কষে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ে কিছু তালিকা প্রস্তুত করা হয়। এই তালিকার অন্যতম একটি ক্যাটাগরি হলো সর্বোচ্চ বিক্রিত ইসলামী বই।

চলুন তাহলে আর দেরি না করে দেখি কোন কোন ইসলামিবইগুলো রকমারি.কম থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

১. সর্বোচ্চ বিক্রিত ১০টি বাংলা ইসলামী বইয়ের তালিকার প্রথমস্থানে রয়েছে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’। বইটি লিখেছেন আরিফ আজাদ। প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশনস। লেখক আরিফ আজাদ চট্টগ্রামে জন্মেছেন। তিনি মূলত একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ -এ তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’।

২০১৭ সালের একুশে গ্রন্থমেলাতে বইটি বেস্ট সেল বইয়ের তালিকাতে স্থান লাভ করতে সক্ষম হয়েছে।

‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইয়ের প্রত্যেকটা সিরিজে নাস্তিকদের কঠিন প্রশ্নের জবাবে কোরআন-হাদিসের আলোকে বিজ্ঞানের বিবর্তনের যৌক্তিক ব্যখ্যা নির্ভর একটি অনবদ্য গ্রন্থ। বইটি সম্পর্কে প্রকাশক বলেন, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে গল্প ও সাহিত্যরস দিয়ে অবিশ্বাসীদের à