শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

বাহরাইনে বার্মিজ পণ্য বর্জনের শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এম, মঈনুদ্দীন: বার্মায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বার্মিজ পণ্য বর্জনের আন্দোলন শুরু। এ আন্দোলন ছড়িয়ে পড়ছে তারা বিশ্বে। বাহরাইনের মুসল্লিরাও এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

বিশিষ্ট আলেম ইমাম ও খতিব মুফতি ওসমান সাদেক সাহেবের নেতৃত্বে গতকাল শুক্রবার বাহারাইনের হামাদ টাউন থেকে এ আন্দোলন শুরু হয়েছে।

রোহিঙ্গা মুসলমান ভাইদের গণহত্যার প্রতিবাদে মিয়ানমারের উৎপাদিত বার্মিজ পণ্য বর্জনের দীপ্ত শপথ নিলেন সর্বস্তরের মুসল্লিবৃন্দ।

মুসল্লিদের সামনে বার্মায় মজলুম রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন হামাদ টাউনের বিশিষ্ট ইমাম ও খতীব মুফতি ওসমান সাদেক। তিনি তাঁর বক্তব্যে জালিমদের সকল পণ্য বর্জন করে হায়েনাদের উচিত শিক্ষা দেয়ার জন্য সর্বস্তরের প্রবাসীকে আহবান করেন।
গণসংযোগ ও লিফলেট, পোস্টার বিতরণের মাধ্যমে সকল জন সাধারণ ও ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করা হয়। গণসংযোগকালে সকল ব্যবসায়ী ও ক্রেতাগণ আন্দোলনের সাথে একাত্নতা ঘোষণা করে বার্মিজ পণ্য বর্জনের প্রতিশ্রুতি দেন।

আসুন আমরা এ আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ