কাজী আবুল কালাম সিদ্দীক
অতিথি লেখক, আওয়ার ইসলাম
নামে কী বা যায় আসে!
খ্রিস্টপূর্ব ২৬৬৬ অব্দ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বছর ধরে স্বাধীন সত্তা, সাংস্কৃতিক স্বকীয়তা, রাজনৈতিক ঐতিহ্য প্রভৃতি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে আরাকান। বর্তমানে যা মিয়ানমারের একটি প্রদেশ।
দেশটির পূর্ণ নাম রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার। প্রাক্তন নাম বার্মা। প্রাচীন নাম ব্রহ্মদেশ। দেশটি আমাদের প্রতিবেশি। হ্যাঁ, আড়াই দশক আগের সেই বার্মাই এখন মিয়ানমার।
১৯৮৯ সালে সামরিক জান্তা দেশটির নাম পাল্টায়, পাল্টায় রাজধানীর নামও। রেঙ্গুন থেকে ইয়াঙ্গুন। এখন তাও নেই; এখনকার রাজধানী নেইপিদো। পরিবর্তন শুধু দেশ আর রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি; বিভিন্ন রাজ্য ও প্রদেশের নামও তারা পরিবর্তন করে ছেড়েছে।
আমাদের আলোচ্য স্টেট ‘আরাকান’। পরিবর্তিত হয়ে এর নাম এখন রাখাইন। কারো কারো মতে- ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে ‘রাখাইন’ নামটি পর্তুগীজ অপভ্রংশে ‘আরাকান’ নামে পরিবর্তিত হয়- যা এখনো ইংরেজিতে সমানভাবে জনপ্রিয়। আবার অনেকে বলেন, আরাকানের প্রাচীন নাম ‘রাখাইনপিয়ে’। রাখাইন শব্দটি এসেছে সংস্কৃত রাক্ষস এবং পালি শব্দ ইয়াক্কা (যক্ষ) থেকে- যার অর্থ দৈত্য অথবা দানব।
ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায় আরাকানের বিভিন্ন নাম পাওয়া যায়। তবে রোহিঙ্গা মুসলমানদের মতে, আরাকান নামটি অনেক পুরনো। এ নামের বিকৃতিতেই বিভিন্ন সময় বিভিন্ন উচ্চারণ হয়েছে। আরাকান শব্দটি মূলত আরকান; যা আরবি ‘আর রুকন’ শব্দের অপভ্রংশ। রুকন শব্দের অর্থ হলো স্তম্ভ বা খুঁটি।
ইসলামের পাঁচটি বুনিয়াদকে রুকন বলা হয়। তাই তাদের ধারণা- সপ্তম ও অষ্টম শতাব্দীতে তৎকালীন মুসলমানরা আরাকানকে ইসলামের বুনিয়াদের দিকে খেয়াল রেখে ‘আরাকান’ নামকরণ করেছে।
ভৌগলিক অবস্থান ও আয়তন
বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত এ রাজ্যটিকে বঙ্গোপসাগর এবং নাফ নদীর দক্ষিণ-পশ্চিম মোহনাবেষ্টিত আরাকান-ইয়োমা নামের দীর্ঘ পর্বতশৃঙ্গ- যার সর্বোচ্চ চূড়া ভিক্টোরিয়া শৃঙ্গের উচ্চতা ৩,০৬৩ মিটার (১০,০৪৯ ফুট) মিয়ানমারের অন্যান্য অংশ থেকে আলাদা করেছে। এর উত্তরে চীন, পূর্বে ম্যাগওয়ে অঞ্চল, ব্যাগো অঞ্চল এবং আয়েইয়ারওয়াদি অঞ্চল, পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ। এটি উত্তর অক্ষাংশের ২১ক্ক২০ ও ১৬ক্ক২২-এর মধ্যে এবং পূর্ব à¦