উখিয়া থেকে ফিরে মুহাম্মাদ শোয়াইব
গত ২৪ আগস্ট দিবাগত রাতে মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ২৯টি চৌকিতে হামলা চালায় দীর্ঘদিনের নীপিড়নের শিকার স্বাধীনতাকামী একদল যুবক। এরপর থেকেই দেশটির সেনাবাহিনী রাখাইন রাজ্যে কথিত ক্লিয়ারেন্স অপারেশন চালায়।
মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দেওয়া, নারীদেরকে ধর্ষণ করা, শিশু ও বৃদ্ধদের ওপর পৈশাচিক নৃশংসতাসহ সব ধরনের নিপীড়ন চালিয়ে আসছে। প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। ইতোমধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের টেকনাফ, উখিয়ায় আশ্রয় নিয়েছে। এই আশ্রয়প্রার্থীদের মধ্যে সম্ভ্রান্ত আলেম পরিবারও রয়েছে প্রচুর।
কুতুপালংয়ের একটি শরণার্থী শিবিরে দেখা হয় দুই দিন আগে আসা এমনই একজন আলেমের সঙ্গে। তার নাম মাওলানা নুর হোসেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার বাসিন্দা তিনি। ৫০ বছর বয়সী এই আলেম তার দীর্ঘ জীবনে মক্তবের শিক্ষকতাসহ নানা ধর্মীয় কাজের সঙ্গে জড়িত ছিলেন।
তার সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় এখনো অনেক মুসলিম রোহিঙ্গা বন জঙ্গলে পালিয়ে আছেন৷ তারা লোকালয়ে যেতে পারেন না৷ তাদের ছেলেমেয়ে, ভাইবোন কোথায় কিভাবে আছেন তাও তারা জানেন না৷ তিনিও একটি জঙ্গলে লুকিয়ে ছিলেন আট দিন।
তিনি জানান, হামলাকারীরা নারীদের ওপর অত্যাচার-নির্যাতন করে৷ অনেককে ধরে নিয়ে গেছে৷ বনে জঙ্গলে যারা আছেন তাদেরও ধরে নিয়ে যায়। বন-জঙ্গলে পেলেই তারা মনে করে, এরা ‘হারাকাতুল ইয়াকিন’ এর লোক। তখন তাদের ওপর চালানো হয় ভয়াবহ নৃশংসতা।
নুর হোসেনের কয়েজন আত্মীয় এখনও আত্মগোপন করে আছেন সীমান্তবর্তী কোনো এক জঙ্গলে। তিনি তাদের সঙ্গে মাঝে মধ্যে মোবাইলে কথা বলেন। তবে সব সময় মোবাইলে তাদের পাওয়া যায় না। কেননা বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানির সিম সেখানে নেটওয়ার্ক পেলেও ঠিক মতো কাজ করে না।
তারা বাংলাদেশে আশ্রয়ের জন্য আসার চেষ্টা করছেন। সুযোগ পাচ্ছেন না। কারণ তারা যে জঙ্গলে লুকিয়ে আছেন তার পাশেই মিলিটারীদের একটি ক্যাম্প রয়েছে। জঙ্গল থেকে আসতে দেখলেই তাদের ‘হারাকাতুল ইয়াকিন’ এর লোক ভেবে গ্রেফতার করতে পারে মিলিটারীরা।
এই আলেমের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় এক পর্যায়ে জানতে চাওয়া হয়, গত ২৫ আগষ্ট থেকে যে হারে নারী, শিশু ও বৃদ্ধরা বাংলাদেশে এসেছে, সে তুলনায় যুবকদের সংখ্যা খু্বই কম।
সরেà