বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গাদের জন্য ৬শ শৌচাগার তৈরি করবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য আওয়ামী লীগ ছয় শত শৌচাগার নির্মাণ করে দেবে। আজ শুক্রবার আওয়ামী লীগের প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন এবং ত্রাণ বিতরণকালে দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম একথা বলেন।

শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোহিঙ্গাদের মানবিক সেবা দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করছেন। তিনি বলেন, আওয়ামী লীগের উদ্যোগে আগামী এক সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের জন্য ছয় শ শৌচাগার নির্মাণ করা হবে। এছাড়া প্রতিটি ক্যাম্পে দুই জন চিকিৎসক এবং ত্রাণ হিসেবে ওষুধও দলের পক্ষ থেকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি প্রমুখ

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ