অজুর একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো মোজার ওপর মাসাহ। আধুনিক সময়ে সুতার বা কাপড়ের মোজা ব্যবহারের ব্যাপকতা বেড়ে যাওয়ায় অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে—এসব মোজার ওপর মাসাহ করলে অজু শুদ্ধ হবে কি না। ফিকহে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরিষ্কার বিধান রয়েছে।
কোন মোজার ওপর মাসাহ জায়েজ
হানাফি ফিকহ অনুযায়ী মূলত তিন ধরনের মোজার ওপর মাসাহ করা বৈধ—
-
খুফফাইন: সম্পূর্ণ চামড়ার তৈরি মোজা।
-
মুজাল্লাদাইন: উপরে ও নিচে—উভয় অংশে চামড়া যুক্ত মোজা।
-
মুনাআলাইন: কেবল তলার অংশে চামড়া যুক্ত মোজা।
এছাড়া চামড়া ছাড়া হলেও কোনো