বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সরকার কথা কাজে এক নয়: নোমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকার ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছে। এখন মানুষ ৭৫ টাকা কেজি দরে চাল কিনে খাচ্ছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, এ সরকার কথায় এবং কাজে এক নয়। তারা সঠিকভাবে রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারছে না আবার বিএনপিকেও ত্রাণ দিতে বাঁধা দিচ্ছে।

তিনি নেতাকর্মীদের আন্দোলনে নামার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকারের দিন শেষ। আগামীতে দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে এবং বিএনপিই সরকার গঠন করবে।

জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সহসভাপতি সাদেকুল আলম খোকা প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ