বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মধ্যবাড্ডায় আগুনে মায়ের মৃত্যু, দুই সন্তান দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মধ্যবাড্ডায় আগুনে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার দুই সন্তান। ঝুপড়িঘরে লাগা আগুনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার দিনগত রাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বৈটাখালী এলাকায় অগ্নিকাণ্ডের সূচনা।

দগ্ধ শিশু আমান উল্লাহ জিসান (১১) ও মেয়ে সানজিদাকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ঢামেক বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।

সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ফার্নিচার দোকানের আংশিক পুড়লেও ভাঙ্গাড়ি দোকানটি একেবারে পুড়ে যায়। আর ভাঙ্গাড়ি দোকানের ওপরে ঝুপড়িঘরে দুই সন্তান নিয়ে থাকতেন মা জেসমিন আক্তার।

দগ্ধ অবস্থায় জেসিমন আক্তার ও তার ছেলেমেয়েকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন জেসমিন আক্তারের মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ