বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গা শরণার্থীদের পাশে সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই রোহিঙ্গা ক্যাম্প ঘুরতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাদের মানবেতর জীবন যাপন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এ ক্রিকেটার।

ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে ভিডিও বার্তাটি আপ করা হয়েছে। এতে সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’

তিনি বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

২০১৩ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাকিব।

https://www.facebook.com/unicef.bd/videos/1703293803045140/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ