মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

অবৈধ মজুদ করায় গাইবান্ধায় ২২২৬ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈধভাবে মজুদ করার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী ঢোলভাঙ্গা বাজারের মেসার্স খন্দকার ট্রেডার্সের পাঁচটি গুদাম থেকে ২ হাজার ২২৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

এসময় ওইসব গুদামে থাকা ৩ হাজার ১৭১টি খালি চটের বস্তা ও নগদ ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকাও জব্দ করা হয়।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট এস এম আশিক রেজা অভিযান পরিচালনা করে এই গুদামগুলো সিলগালা করেন। এ ঘটনায় গতকাল রবিবার পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

‘মেসার্স খন্দকার ট্রেডার্স’ নামে প্রতিষ্ঠানটির মালিক পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গ্রামের মৃত মোজাম্মেল হক খন্দকারের তিন ছেলে। এরা হলেন মাহফুজার রহমান খন্দকার ফুল মিয়া, হারুনার রশিদ খন্দকার ও মোমিনুেল ইসলাম খন্দকার আরিফ মিয়া।

‘জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন জানান, অভিযানে অবৈধভাবে মজুদ করা চালের মোট ওজন ১১১ দশমিক ৬০০ মেট্রিক টন। এসব চাল মজুদ করার কোন বৈধ কাগজ পত্র তাদের ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিক রেজা মুঠোফোনে জানান, গোপন খবরে এ অভিযান চালানো হয়। এসময় চালের বস্তা জব্দ করে গুদামগুলো সিলগালা করা হয়।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, এ ঘটনায় পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসিএলএসডি) আল-আউয়াল বাদি হয়ে খন্দকার ট্রেডার্সের ৩ মালিকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ