পলাশ রহমান
ক) ১৯৮২ সালে মিয়ানমারের সামরিক সরকার সে দেশে এক নতুন নাগরিক আইন চালু করে। তিন স্তরের এই নাগরিক আইনে আরাকানের জনগোষ্ঠী রোহিঙ্গাদের কোনো স্থান দেয়া হয় না। দাবি করা হয়, মিয়ানমারে ‘রোহিঙ্গা’ বলে কোনো গোত্র নেই।
এর আগে ১৯৭৭ সালে মিয়ানমার সরকার ‘ড্রাগন রাজ’ নামে এক সামরিক অভিযান চালায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায়। সেনাবাহিনী এবং স্থানীয় রাখাইনরা ব্যাপক নির্যাতন চালায় রোহিঙ্গাদের ওপর। সে সময় প্রায় ১৫ লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় নেয়। যারা আর কখনো ফেরেনি তাদের স্বদেশে।
খ) ১৯৯০ সালে মিয়ানমারের আরাকান রাজ্যে একটি স্থানীয় আইন করা হয়। এ আইনে বলা হয়, সরকারি অনুমোদন ছাড়া রোহিঙ্গারা বিয়ে করতে পারবে না। অনুমোদনের দায়িত্ব দেয়া হয় মিয়ানমারের সীমান্তরক্ষী ‘নাসাকার হাতে। কেউ অনুমোদন চাইতে গেলে আষ্টেপৃষ্ঠে দুর্নীতিতে নিমজ্জিত নাসাকা বড় অঙ্কের ঘুষ দাবি করে এবং এমন জটিলতা সৃষ্টি করে যে মিয়ানমারে রোহিঙ্গাদের বৈধ বিবাহ প্রায় অসম্ভব হয়ে পড়ে।
২০০৫ সালে নাসাকা পুনর্গঠন করা হয়। সে সময় দীর্ঘদিন বিয়ের আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়। এর পর রোহিঙ্গাদের বিয়ে-সংক্রান্ত আইন সংস্কার করে তাতে যোগ করা হয়, কোনো রোহিঙ্গা দম্পতি দুয়ের বেশি সন্তান নিতে পারবে না। অলিখিতভাবে আরো একটি আইন চালু করা হয়- কোনো রোহিঙ্গা সমগোষ্ঠীর বাইরে কোনো প্রকারের সামাজিক সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে জড়াতে পারবে না।
এমন কোনো ঘটনা ঘটলে আইনের মারপ্যাঁচে ফেলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ার নজির আছে।
গ) ১৯৯৪ সালে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন বন্ধ করে দেয় মিয়ানমারের সামরিক সরকার। পরে জাতিসংঘের চাপে ১৯৯৫ সাল থেকে রোহিঙ্গাদের জন্য আলাদা ধরনের তালিকা করা হয় এবং নাগরিক হিসেবে একটি সাদা কার্ড দেয়া হয়। যেখানে জন্মস্থান ও জন্মতারিখ উল্লেখ করা হয় না। প্রতারণার এই কার্ড প্রদানও বন্ধ করে দেয়া হয় কয়েক বছর পরে।
ঘ) মিয়ানমারে রোহিঙ্গাদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পাশের গ্রামে যেতে হলেও নাসাকার কাছে থেকে ‘ট্রাভেল পাস’ নিতে বাধ্য করা হয়। ট্রাভেল পাসের জন্য নাসাকাকে দিতে