সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘মুসলমানরা ঐক্যবদ্ধ হও আল্লাহর সাহায্য আসবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, মজলিসে দাওয়াতুল হকের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান বলেছেন, বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মুসলমানদের অনৈক্যের কারণে তারা জায়গায় জায়গায় মার খাচ্ছে। কিন্তু প্রতিরোধ করতে পারছে না। ফলে আজকে শ্রীলংকা, চীন জাপান থেকে মুসলিম হটানোর চক্রান্ত ছলছে।

শুক্রবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী মাদারাসা মসজিদে জুমার বয়ানে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা সমাধান বিষয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘ, চীন জাপানের কাছে কোনো লাভ হবে না। কারণ তারা মুসলমান নয়, আর যারা মুসলমান নয় কসম খোদার তার মধ্যে মানবতা নাই। ইসলাম একমাত্র মানবতার ধর্ম। অতএব সমাধান করতে আমাদেরকেই।

তিনি বলেন, সরকারের উচিৎ বিজ্ঞ উলামাদের পরামর্শ গ্রহণ করা। ৯০ ভাগ মুসলমানদের ভাষা সরকারের বোঝা দরকার।

তিনি আরো বলেন, আজকে পার্বত্য চট্রগ্রামকে মুসলিমমুক্ত করার চক্রান্ত চলছে। আমার দেশের সেনাবাহিনী সেখানে যেতে পারে না। সেখানে কী হয়, না হয় আমরা জানি না।

আলেমদের উদ্দেশে তিনি বলেন, আলেমরা গোনাহ করো না।আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। ওহাবী-সুন্নী, দেওবন্দী-বেদাতী, কওমী-আলিয়া, পীর-মুরীদ, মাজহাবী-লা মাজহাবী এসব বলে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। কালিমার ভিত্তিতে সবাই এক হয়ে যাও। দেশ আজ অস্তিত্বের সম্মুখীন। নিজেদের দেশ, নিজেদের বাঁচাতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাই ঐক্যবদ্ধ হও।

জুমার সময় বিশাল মসজিদের ১ম তলা থেকে ৪র্থ তলা পর্যন্ত কোথাও তিল ধরনের ঠাঁই ছিলো না। জায়গা না পেয়ে মুসুল্লিরা মাদরাসার মাঠ ও পাশের ভবনগুলোতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মজলুম রোহিঙ্গাদের জন্য বিশেষ দুআও করা হয়।

আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১৫ লক্ষাধিক নগদ অর্থ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ