বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উন্মোচিত হলো ‘প্রিয়তমা’র অজানা অধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কবি ও অনুসন্ধানী লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর রচিত প্রকাশিতব্য গ্রন্থ ‘প্রিয়তমা’। রাসুল মুহাম্মদ সা. এবং তাঁর স্ত্রীদের দাম্পত্যজীবন নিয়ে রচিত এ গ্রন্থটি নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। কেন এত আলোচিত হচ্ছে গ্রন্থটি, কী বিষয়ে লেখা গ্রন্থটি, কেন গ্রন্থের নাম প্রিয়তমা- এসব বিষয় জানতে গ্রন্থের লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর মুখোমুখি হয়েছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।

আপনার নতুন বই ‘প্রিয়তমা’ নির্মাণের প্রেক্ষাপট কী?

প্রথম প্রেক্ষাপট খুব সামান্য। একটি বই পড়তে গিয়ে রাসুল মুহাম্মদ সা. এবং তাঁর স্ত্রী আয়েশা রা.-এর দাম্পত্যজীবনের একটি চমৎকার ঘটনা পেলাম। ঘটনাটি আমাকে দারুণভাবে নাড়া দিলো- এতো সুন্দর ছিল তাঁদের দাম্পত্যজীবন?

দেরি না করে ঘটনাটি আমি গল্পের মতো দাঁড় করিয়ে ফেসবুকে পোস্ট করলাম। ফেসবুকে পোস্ট করার পর পাঠকদের অভূতপূর্ব সাড়া পেলাম। বিভিন্ন ব্যক্তি, গ্রুপ ও পেজ গল্পটি বিপুলভাবে শেয়ার করা শুরু করলেন। ফেসবুকে এটি ছিল আমার সর্বোচ্চ শেয়ার হওয়া পোস্ট।

তখন আমার বোধোদয় হলো, নিশ্চয় এ ধরনের পবিত্র ভালোবাসার গল্প পাঠককে আন্দোলিত করে। রাসুলের দাম্পত্যজীবনের অসংখ্য প্রেমময় ঘটনা আমাদের অজানাই রয়ে গেছে। এগুলো মানুষকে জানাতে হবে, তাঁদের বুঝাতে হবে- সত্যিকারের প্রেম আসলে এমন হয়। সেই ভাবনা থেকেই ‘প্রিয়তমা’ লেখার অনুপ্রেরণা।

দ্বিতীয়ত: আমি ইতিহাস পড়তে এবং ইতিহাস নিয়ে লেখতে পছন্দ করি। তবে আমি ইতিহাসকে আমার মতো করে উপস্থাপন করতে ভালোবাসি। পুরোপুরি এ সময়ের ভাষা, প্রাঞ্জল আধুনিক গদ্য, অভিনব উপস্থাপনায় মানুষের কাছে ইসলামের অনুপম দিকগুলো তুলে ধরতে চাই। সাধারণ ভাষায় রাসুলের দাম্পত্যজীবন লিখলে ক’জনই বা সেসব পড়ে? রাসুল ও তাঁর স্ত্রীদের দাম্পত্যজীবনকে তেমন ফিকশন আকারে উপস্থাপন করাটাও ছিল একটি বড় কারণ।

বইটা নবীজি সা.-এর স্ত্রীদের নিয়ে, অথচ প্রিয়তমা শব্দটা বহুল ব্যবহারে অনেকটাই বাজারি প্রেমের সাদৃশ্য পেয়েছে। একটু বেখাপ্পা লাগছে না?

বইয়ের নামটি আমি অনেক গবেষণা করার পরই নির্ধারণ করেছি। বই লেখা শুরু করার পর পরই আমার মাথায় এসেছে বইয়ের নাম কী হবে?

‘উম্মুল মুমিনিনদের জীবà