বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘জাগ্রত প্রহর’ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মুহিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক

গত ১৪ অক্টোবর জাগ্রত কবি মুহিব খানকে নিয়ে কবিকেন্দ্র আয়োজন করেছিল ‘জাগ্রত প্রহর’ নামের একটি বিশেষ অনুষ্ঠানের। কলেজ-বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশ কয়েকটি সংগঠন ছিল এ আয়োজনের নেপথ্যে।

অনুষ্ঠানের আগে আয়োজনটি নিয়ে কোনো সমালোচনা না হলেও শুরু হয়েছে অনুষ্ঠানের পরপর। সেদিন সন্ধ্যায় অনুষ্ঠান উপভোগ করে রাতেই ফেসবুকে এ বিষয়ে বিরূপ মতামত দিতে থাকেন অনেকে।

অনুষ্ঠান উপভোগ করা অনেকের অভিযোগ জন্মদিন উপলক্ষে এরকম আয়োজন ঠিক হয়নি। অনুষ্ঠানটি অন্য কোনো দিনে করা যেত বলে তাদের মতামত।

এছাড়াও অনুষ্ঠানে কয়েকজন নারীকে দেখা গেছে। যারা মঞ্চে উঠেছিলেন এবং বক্তব্যও দিয়েছেন। সামনে দাঁড়িয়ে মুহিব খানের হাতে তুলে দিয়েছেন সম্মাননা ক্রেস্ট। সমালোচকরা এটাকে কোনোভাবেই মেনে নিচ্ছেন না।

তাদের বক্তব্য- ইসলামি ভাবধারার কবি হয়ে মুহিব খানকে সবার মতো হলে চলবে না। তার চর্চা ও  ব্যক্তিত্বে ইসলামের আদেশ নিষেধাজ্ঞার পূর্ণ নিদর্শন থাকতে হবে।

তবে তাদের এসব বক্তব্যের পাল্টা জবাব ফেসবুকেই দিয়েছেন অনেকে। তারা বলেছেন, এ ধরনের সামগ্রিক কাজে সবার অংশগ্রহণ থাকতেই পারে। বিশেষ করে যে প্রোগ্রামটির আয়োজক ছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সেই প্রোগ্রামে এমন দৃশ্য থাকলে সমস্যা কোথায়? ইতোপূর্বে আলেমরা এমন ইস্যুতে নারীদের সঙ্গে বসেছেন আলোচনা করেছেন।

জাগ্রত প্রহর নিয়ে মুহিব খান অনুষ্ঠানের আগে আওয়ার ইসলামকে বলেছিলেন, সচরাচর আমরা যেমন প্রোগ্রাম করে থাকি সেগুলো থেকে এটি হবে সম্পূর্ণ আলাদা। এর আয়োজকও ভিন্ন। তাই অনেক কিছুই হয়তো আমাদের সঙ্গে মিলবে না।

Image may contain: one or more people, people standing and crowd

তবে প্রোগ্রামটির আয়োজক ও আয়োজন ভিন্নমাত্রার বলা হলেও গতানুগতিক বিষয় আশয়ই লক্ষ করা গেছে এবং যথারীতি অডিয়েন্সে প্রাধান্য ছিল মাদরাসা শিক্ষার্থীর। প্রোগ্রামটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪র্থ তলায় হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয় বিল্ডিংয়ের ছাদে।

এ বিষয়ে প্রোগ্রামে উপস্থিত থাকা নবরবি শিল্পীগোষ্ঠীর পরিচালক ইউসুফ বিন নূর আওয়ার ইসলামকে বলেন, অনুষ্ঠানে আয়োজকদের নানারকম সমস্যা ছিল। প্রোগ্রাম যথাসময়ের অনেক পড়ে শুরু হয় এবং উপস্থিতি নà¦