শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘অবিলম্বে এবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার সর্বস্তরে ১০০ নাম্বারের ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ জমিয়তে তালাবয়ে আরাবিয়ার উদ্যোগে জাতীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেছেন, এবতেদায়ী মাদরাসা সমূহকে জাতীয় করণ করা না হলে মাদরাসা শিক্ষা ধ্বংস হয়ে যাবে। শিক্ষার প্রাথমিক পর্যায়ে যদি বৈষম্যমূলক আচরণ করার কারণে মাদরাসায় শিক্ষার্থী সংকট দেখা দিচ্ছে। ফলে মাদরাসার ফাউন্ডেশন ধ্বংস হয়ে যাচ্ছে।

তারা বলেন, অবিলম্বে ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয় করণ করতে হবে। প্রয়োজনে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

তারা বলেন, সারা দেশে ৬৩ হাজার ৬০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে অথচ ২৫ হাজার এবতেদায়ী মাদরাসায় সরকারের কোন অনুদান দেয়া হয় না।

তারা আরও বলেন, শিক্ষার সর্বস্তরে ১০০ নাম্বারের ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না করলে আগামী প্রজন্ম ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে ফলে জাতীয় বিপর্যয় দেখা দেবে। যার নমুনা সমগ্র জাতি আজ প্রত্যক্ষ করছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জাতীয় কর্মী সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ একথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির প্রিন্সিপাল শওকাত হোসেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

এছাড়াও বাংলাদেশ জমিয়তে তালাবয়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম সাখাওয়াত হুসাইন, সাবেক প্রধান সম্পাদক মওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবুবকর সিদ্দিক, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মুহাম্মদ আবদà