মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

মদ্যপ অবস্থায় যুবলীগ নেতাকে গুলি, আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে যুবলীগ নেতাকে মদ্যপ অবস্থায় গুলির করার ঘটনা ঘটেছে। এতে পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলমকে আটক করেছে।

জানা গেছে, মঞ্জুরুল আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। শনিবার রাতে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।

কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন দৈনিক ইত্তেফাককে জানান, তারা অফিসার্স ক্লাব থেকে বের হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে মঞ্জুরুল আলম পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে আহত জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা জয়নাল দক্ষিণ জেলা যুবলীগ নেতা।