শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মাঠে পানি, খাগড়াছড়ির জেলা ইজতেমা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ 
আওয়ার ইসলাম

নির্ধারিত মাঠে হাটুপানি থাকায় স্থগিত করা হয়েছে খাগড়াছড়ি জেলার ইজতেমা।

আগামী ২৬-২৭-২৮ অক্টোবর জিরোমাইল সংলগ মারকাজ মাঠে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত দু'দিনে মুষলধারে বৃষ্টিতে হাটুজলে ডুবে যাওয়ায় ইজতেমা স্থগিত করা হয়।

মাঠে কর্মরত স্থানীয় তাবলীগের জিম্মাদার কারী মাওলানা আশরাফ আলী'র সাথে ফোনে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘ইজতেমা বাস্তবায়ন কমিটি আজ ২৩ অক্টোবর ইজতেমা আহলে শুরা নিয়ে বৈঠক করে একটি টিম কাকরাইল পৌঁছেছেন, মুরব্বীদের পরামর্শ সাপেক্ষে পরবর্তী তারিখ ও স্থান জানানো হবে ইনশাল্লাহ।’

উল্লেখ্য, গত বছর থেকে বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা করা হয়। সে অনুযায়ী এবারও ২৬ তারিখে খাগড়াছড়িতে ইজতেমা হওয়ার কথা ছিল।

আগামী ১২ জানুয়ারি টঙ্গিতে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি; অংশ নিতে পারবে রোহিঙ্গারাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ