সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মিয়ানমারকে চাপ দিতে কানাডার বিশেষ দূত নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে বিশেষ দূত নিয়োগ করেছেন । নিয়োগপ্রাপ্ত বব রায় কানাডার পার্লামেন্টের সাবেক সদস্য।

দূত নিয়োগের পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তাও বাড়িয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রুডো। তিনি বলেছেন, রোহিঙ্গাদের জন্য দুই কোটি মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা।

বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমারে নিরাপত্তা ও মানবিক সংকটের আশু সমাধানের লক্ষ্যে চাপ দেবেন বব রায়ে। রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন বিপন্ন জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক বিভিন্ন দাতাসংস্থার সম্মেলনে এ বিবৃতি প্রকাশ করা হয়।

মিয়ানমারে সহিংসতায় আক্রান্ত ও বাস্তুচ্যুত লোকজনকে কীভাবে সর্বোচ্চ সহায়তা করা যায় সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন বব।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরুর পর এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ছয় লক্ষাধিক রোহিঙ্গা। যারা বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারে দুটি সমঝোতা স্মারক সই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ