সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জাতিসংঘকে রাখাইনে প্রবেশের অনুমতি দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাখাইনে ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘকে মিয়ানমার সরকার অনুমতি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা- ডব্লিউ এফ পি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে বিশ্ব খাদ্য সংস্থার  মুখপাত্র বেটিনা লুয়েশার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই মাসের নিষেধাজ্ঞার পর জাতিসংঘের ত্রাণকর্মীদের সেখানে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে দেশটির সরকার।

তবে ঠিক কবে থেকে ওই কর্মসূচি শুরু করবেন তা জানাতে পারেননি লুয়েশার। বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। দুই মাস ধরে রাখাইনে বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম নিষিদ্ধ ছিল।

এর ফলে রাখাইনে বিশ্ব খাদ্য সংস্থা ১ লাখ ১০ হাজার রোহিঙ্গা ও বৌদ্ধদের মাঝে ত্রাণ সরবরাহের সুযোগ পাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র।

উল্লেখ্য,  ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৬০ হাজারের মতো রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে। সেখানে প্রায় দুই হাজার শিশু পাওয়া যায়, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ