বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মিয়ানমারের ছলচাতুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাম্প্রতিক মিয়ানমার সফর উপলক্ষে একটি ‘যৌথ সংবাদ বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে। বাংলাদেশের কোনও অনুমোদন ছাড়াই মিয়ানমার বৃহস্পতিবার এই ‘যৌথ সংবাদ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে। তবে বিজ্ঞপ্তিতে গত ২৪ অক্টোবর উভয় দেশের গৃহীত ১০টি বিষয়ে একমত পোষণ করার তথ্য বিকৃত করা হয়েছে। এই প্রসঙ্গে মিয়ানমারে দায়িত্বপালন করে আসা বাংলাদেশের সাবেক ডিফেন্স অ্যাটাশে শহীদুল ইসলাম বলেন, ‘মিয়ানমারের ছলচাতুরীর শেষ নেই।’

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল ২৩ থেকে ২৫ অক্টোবর মিয়ানমার সফর করেন। সফরকালে ২৪ অক্টোবর সকালে দেশটির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে মন্ত্রীপর্যায়ে বৈঠক করেন।

সকালের বৈঠকে দুই পক্ষ আলোচনার পরে ১০-দফা প্রস্তাব সংবলিত একটি সমঝোতা পাঠালে সেটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত হয়। এরপর মিয়ানমার কর্তৃপক্ষ একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় চলে আসেন। এরপর ২৬ অক্টোবর বিকালে মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি ‘যৌথ সংবাদ বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়, যেটি বাংলাদেশ অনুমোদন করেনি।

এ প্রসঙ্গ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, ‘তারা ২৩ অক্টোবর আমাদের একটি যৌথ বিবৃতির খসড়া দেয়। আমরা সেটি সংশোধন করে তাদের দেই। ওই খসড়ায় কফি আনান কশিমশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়টি ছিল।’ তিনি আরও বলেন, ‘‘মন্ত্রীপর্যায়ের বৈঠকের পরে তারা একটি ‘এগ্রিড মিনিটস’-এর প্রস্তাব করলে বাংলাদেশ ‘ব্রিফ রেকর্ড অব ডিসকাসনস’-এর প্রস্তাব করে। কিন্তু সেটি এখন পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ গ্রহণ করেনি।’’

সরকারের এই সিনিয়র কর্মকর্তা আরও বলেন, ‘২৪ অক্টোবর যে ১০টি বিষয়ে উভয় দেশ একমত হওয়ার পর মন্ত্রীপর্যায়ে গৃহীত হয়েছিল, মিয়ানমারের প্রকাশিত ‘যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে’ সেটিকে বিকৃত করা হয়েছে। সেখানে কফি আনান কমিশনের সুপারিশ-বিষয়ক পয়েন্টটি উল্লেখই করা হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে, মিয়ানমারে বাংলাদেশের সাবেক ডিফেন্স অ্যাটাশে শহীদুল ইসলাম বলেন, ‘মিয়ানমারের এই চাতুরীতে এবার নতুন নয়। এই কাজটি তারা যে শুধু বাংলাদেশের সঙ্গে করেছে, এমন নয়। এ অভিযোগ অন্য দেশেরও আছে।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমার যে শুধু মিথ্যা বলে, তাই নয়। তারা কথার মারপ্যাঁচ দিয়ে অন্যদের ঘায়েল করতে চায়।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ আহমেদ বলেন, ‘যে বিষয়গুলোয় দুই পক্ষ সম্মত হয়নি, সেগুলো যৌথভাবে প্রচার করা